আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও মানবাধিকারকর্মী জিল সোবুল মিনেসোটার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শিল্পীর মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, “জিল ছিলেন মানবাধিকারের এক অকুতোভয় কর্মী। তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। তার সঙ্গে কাজ করা ছিল আনন্দের। আমি এক প্রিয় বন্ধুকে হারালাম। তার সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা দেবে।”

তিন দশকের দীর্ঘ সংগীতজীবনে জিল সোবুল প্রকাশ করেন ১২টি অ্যালবাম। ১৯৯৫ সালে প্রকাশিত ‘আই কিসড আ গার্ল’ গানটি তাকে সর্বাধিক পরিচিতি এনে দেয়।

মৃত্যুর আগের দিন শুক্রবার (২ মে) একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমান এই গায়িকা।

তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্ত, সহকর্মী ও শিল্পীসমাজের সদস্যরা।

১৯৫৯ সালের ১৬ জানুয়ারি কলোরাডোতে জন্মগ্রহণ করেন জিল সোবুল। ১৯৯০ সালে তার প্রথম অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’ প্রকাশিত হয়। সর্বশেষ অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’ বাজারে আসে ২০১৮ সালে।

জনপ্রিয় সংবাদগুলো

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত