দুই পুত্রবধূসহ দেশের পথে খালেদা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে বিমানটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম খালেদা জিয়া দেশে ফিরছেন।

উন্নত চিকিৎসার জন্য প্রায় চার মাস আগে লন্ডনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে তিনি লন্ডন ত্যাগ করেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে নেওয়া হবে তাকে।

উল্লেখ্য, খালেদা জিয়ার অসুস্থতার খবর জানার পর কাতারের আমির একটি রাজকীয় বিশেষ বিমান বরাদ্দ দেন। গত ৮ জানুয়ারি সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডনে যান। দীর্ঘ চিকিৎসা শেষে এবার সেই একই বিমানে তিনি বাংলাদেশে ফিরে আসছেন।

জনপ্রিয় সংবাদগুলো

দুই পুত্রবধূসহ দেশের পথে খালেদা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত