খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: ফখরুল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার ঘটনাকে গণতন্ত্রের জন্য ইতিবাচক মোড় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নের শিকার ছিলেন। এখন তিনি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। এটি আমাদের ও জাতির জন্য আনন্দের একটি দিন।”

মির্জা ফখরুল আরও বলেন, “গণতন্ত্রের উত্তরণের এই ক্রান্তিকালে খালেদা জিয়ার উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ দিক। তার ফেরার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুগম হবে এবং দেশকে বৈষম্যহীন ও সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যে গমন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনের একটি ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসভবনে স্থানান্তরিত হন এবং সেখানেই অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। প্রায় চার মাস পর তিনি আজ দেশে ফিরে এসেছেন।

জনপ্রিয় সংবাদগুলো

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: ফখরুল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত