প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিও’র

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

‘আর যুদ্ধ নয়’—বিশ্ব নেতাদের প্রতি এমনই এক আবেগঘন আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকানে দায়িত্ব গ্রহণের পর প্রথম রবিবার (১১ মে) সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজারো মানুষের সামনে এ আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দুই দিনের গোপন সমাবেশে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, যিনি ‘পোপ লিও’ নামে পরিচিত হবেন, নির্বাচিত হন ক্যাথলিকদের ২৬৭তম নেতা হিসেবে। ৬৯ বছর বয়সী এই আমেরিকান পেরুতে বহু বছর মিশনারি হিসেবে কাজ করেছেন এবং সেখানকার নাগরিকতাও গ্রহণ করেছেন। তিনি আমেরিকা মহাদেশ থেকে নির্বাচিত দ্বিতীয় পোপ; প্রথম ছিলেন আর্জেন্টিনার পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকার প্রধান বারান্দা থেকে দেওয়া ভাষণে পোপ লিও বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ৮০ বছর আগে শেষ হয়েছিল। কিন্তু আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের বিচ্ছিন্ন পর্বগুলোর মুখোমুখি।” তিনি ইউক্রেনের জনগণের দুর্ভোগ, গাজায় চলমান সহিংসতা এবং যুদ্ধবিরতির অনিবার্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এটি টেকসই চুক্তির পথে এগিয়ে যাবে।

গত শনিবার তিনি সান্তা মারিয়া ম্যাজিওরে বাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের সমাধিতে প্রার্থনা করেন এবং রোমের বাইরে একটি উপাসনালয়ে যান। এরপর শুক্রবার সিস্টিন চ্যাপেলে একটি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে প্রথমবারের মতো আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেন।

পোপ লিও আগামী ১৮ মে সেন্ট পিটার্স স্কয়ারে এক বিশাল ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, যেখানে বহু রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে, তিনি সোমবার সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে অংশ নেবেন।

পোপ ফ্রান্সিসের শান্তির বার্তাকে পুনরুচ্চারিত করে পোপ লিও বিশ্বের ক্ষমতাধরদের উদ্দেশে বলেন, “আমি আবারও আহ্বান জানাচ্ছি—আর যুদ্ধ নয়।”

জনপ্রিয় সংবাদগুলো

প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিও’র

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত