মাদারীপুরে আ’লীগ নেতা ও শতাধিক ব্যবসায়ী এনসিপিতে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলরসহ শতাধিক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে টেকেরহাট বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ সমিতির শতাধিক সদস্য এনসিপিতে যোগ দেন। এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা এই যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা এনসিপি নেতৃবৃন্দ—মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, বাচ্চু বাঘা, রাজীব বাঘা এবং মনির ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

যোগদানের পর এক বক্তব্যে আমিনুল হাওলাদার বলেন, “আমি ২০২৪ সালের ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমার দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছিল। আমি তাদের সমর্থন করেছি। এনসিপি গঠনের পর থেকেই তাদের কার্যক্রম দেখে মনে হয়েছে, তারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের অবস্থান নিয়েছে। সেই আদর্শে উদ্বুদ্ধ হয়েই আজ আমি এবং আমাদের সমিতির সবাই এনসিপিতে যোগ দিচ্ছি।”

এনসিপির উপজেলা প্রতিনিধি মহাসিন ফকির বলেন, “আমাদের দলের আদর্শ ও সততার প্রতি বিশ্বাস রেখেই আমিনুল হাওলাদার, রাহিম হাওলাদারসহ অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করছি, অচিরেই আরও অনেকে আমাদের দলে যোগ দেবেন।”

এনসিপির আরেক নেতা জাবের হাওলাদার বলেন, “আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি ভারতের গোলামী করার জন্য নয়। এ দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না পায়—সেই লক্ষ্যে ছাত্র, জনতা ও আলেম সমাজকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা।”

জনপ্রিয় সংবাদগুলো

মাদারীপুরে আ’লীগ নেতা ও শতাধিক ব্যবসায়ী এনসিপিতে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত