নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নির্দেশে প্রায় ১ মাস পর ৪ মাসের শিশু সন্তান জিহানকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিল রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লক্ষ্যা শিমুলিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার এসআই হাসান মাতব্বর জানান, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে নরসিংদীর শিবপুর থানাধীন গাবতলি এলাকা রতন মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া ফেরদৌসীর বিয়ে হয় রূপগঞ্জের লক্ষ্যা শিমুলিয়া এলাকার তমিজউদ্দিনের ছেলে জহিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূ ফেরদৌসীকে বিভিন্ন সময়ের তার বাপের বাড়ি থেকে টাকা এনে দেবার জন্য নির্যাতন করতো স্বামী জহিরুল। বর্তমানে তাদের জিহান নামে ৪ মাসে একটি ছেলে সন্তান আছে। এদিকে গত ৭ মে রাতে ফের টাকা এনে দেবার জন্য ফেরদৌসীকে মারধর করে জহিরুল। টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে রাতেই জহিরুল তার শ্বাশুরীার ফোন করে ডেকে এনে শিশু জিহানকে রেখে ফেরদৌসীকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর একাধিকবার শিশু জিহানকে আনতে গেলেও উল্টো মারধরের স্বীকার হয় ফেরদৌসীর মা ও বাবা। এ ঘটনায় শিবপুর থানায় শিশুটির মা জান্নাতুল মাওয়া ফেরদৌসী লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে নরসিংদী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড তানজিলা মরিয়মের আদেশে সোমবার দুপুরে রূপগঞ্জ ধানার এসআই হাসান মাতব্বর লক্ষ্যা শিমুলিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।
০






