বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন প্রকাশ্যে স্বামীর প্রতি ভালোবাসার কথা জানিয়ে আবারও আলোচনায় এলেন। বহুদিন ধরেই ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। গত বছর তাদের বিচ্ছেদের খবর ছড়ালেও, সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করেছেন তারা নিজেরাই। বিভিন্ন অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে হাস্যোজ্জ্বল মেজাজে দেখা গেছে।
তবে সম্প্রতি একটি ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে ঐশ্বরিয়াকে স্বামী অভিষেক ও শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ভ্রমণের স্মৃতি শেয়ার করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, “এই প্রথম আমার ভালোবাসা অর্থাৎ আমার স্বামীর সঙ্গে প্রথম বিদেশ সফর। এটি ওর প্রথম বিশ্বভ্রমণ ছিল। আমরা একসঙ্গে গিয়েছিলাম বলেই স্মৃতিটা আরও সুন্দর হয়ে আছে। শ্বশুর-শাশুড়ির উপস্থিতি পুরো অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে।”
ঐশ্বরিয়া যখন অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ, তখন ভিডিওতে অভিষেককে সম্পূর্ণ নির্লিপ্ত দেখা গেছে।






