জাতীয় নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী জুলাই মাসে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে। বুধবার (১৬ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, ‘ভোটার তালিকা হালনাগাদ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন করা। এর মধ্যে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার, আর পূর্বে বাদ পড়া ৪৩ লাখেরও বেশি ভোটার পুনরায় তালিকাভুক্ত হয়েছেন। মোট নিবন্ধিত হয়েছে ৬৩ লাখের বেশি ভোটার।’ তিনি আশা প্রকাশ করেন, চূড়ান্ত ভোটার তালিকা জুন মাসের মধ্যেই প্রকাশ করা যাবে।

নতুন এক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব তরুণ ১৮ বছর পূর্ণ করবেন, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। তবে এ জন্য বিদ্যমান আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে, যা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিভিন্ন জেলায় সফর করে দেখেছি, পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষতার সঙ্গে কাজ করছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদগুলো

জাতীয় নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত