২৭ মে আপিলের রায় জামায়াত নেতা আজহারের

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন নির্ধারণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে মামলার দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আসামিপক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, যাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেন।

শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনসহ দলটির অন্য নেতারা।

এর আগে গত ৬ মে আপিল বিভাগের প্রথম দিনে মামলাটির শুনানি হয় এবং পরদিন অর্থাৎ ৮ মে দ্বিতীয় দিনের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল ইসলাম। এর পর আপিল বিভাগ ওই রিভিউ শুনানির অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেন এবং পক্ষগুলোর সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখেন।

জনপ্রিয় সংবাদগুলো

২৭ মে আপিলের রায় জামায়াত নেতা আজহারের

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত