নগরভবনে ইশরাকপন্থিরা, অবরোধে বন্ধ প্রধান ফটক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণে বিলম্বের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভরত ইশরাকপন্থিরা রোববার সকাল থেকে নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন, যার ফলে জনসাধারণ ও সেবাগ্রহীতারা ভবনে প্রবেশ করতে পারছেন না।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আগত সমর্থকেরা নানা স্লোগানে ইশরাকের দ্রুত শপথ গ্রহণের দাবি জানাচ্ছেন। তাদের দাবি, আদালতের রায় ও গেজেট প্রকাশ সত্ত্বেও কেন এখনো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তার সঠিক ব্যাখ্যা সরকার দিতে ব্যর্থ হয়েছে।

যাত্রাবাড়ী থেকে আসা আন্দোলনকারী এমদাদুল হক বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে দায়িত্ব না দেওয়া মানে জনগণের রায় অস্বীকার করা। শপথ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, “গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠান না হওয়া রহস্যজনক। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি, কিন্তু দেরি হলে কর্মসূচি আরও কঠোর হবে।”

গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে তার নির্বাচনী মামলাকে দীর্ঘায়িত করেছে। আদালতের রায় তার পক্ষে গেলেও সরকার তা মানতে গড়িমসি করছে, যা সরাসরি আদালত অবমাননার শামিল।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হয়েছিলেন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে সেই ফলাফল বাতিল করে বিএনপি মনোনীত ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ২২ এপ্রিল গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠান না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

নগরভবনে ইশরাকপন্থিরা, অবরোধে বন্ধ প্রধান ফটক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত