সার্জারি নিয়ে গুঞ্জন, মুখ খুললেন মৌনি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছোট পর্দা থেকে বড় পর্দায় শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। বড় প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে এরই মধ্যে বলিউডে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও শরীরচর্চা নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ থাকলেও এবার আলোচনায় এসেছে তার মুখের আদল।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে, নাকি এমন ধরনের সার্জারি করিয়েছেন মৌনি যার ফলে স্বাভাবিকভাবে হাসতেও পারছেন না তিনি। বিশেষ করে তার কপাল ও ঠোঁটের গড়নে বড় ধরনের পরিবর্তন চোখে পড়েছে বলে দাবি করেছেন অনেকে।

এই প্রসঙ্গে মৌনি বলেন, “এসব নেতিবাচক মন্তব্যে আমি পাত্তা দেই না। যারা এসব বলে বা ট্রোল করে, তারা তাদের কাজ করুক। আমি আমার পথে থাকি। কারও যদি এসব করে আনন্দ হয়, তাহলে তাই হোক।”

জানা গেছে, সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রচারে গিয়েছিলেন মৌনি। সেখানেই দর্শকের নজরে আসে তার মুখের ভিন্নতা। অনেকেই আগে ও এখনকার ছবির তুলনায় পরিবর্তন খুঁজে পেয়েছেন।

তবে মৌনির ভাষ্য অনুযায়ী, এসব কেবল গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত আলোচনা। তিনি এখন তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

জনপ্রিয় সংবাদগুলো

সার্জারি নিয়ে গুঞ্জন, মুখ খুললেন মৌনি

প্রকাশ :

সংগৃহীত