রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এ মুহূর্তে সম্ভব নয় : খলিলুর

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের টেকপাড়া আছিমং পেশকার পাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘মাহা সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি উৎসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ড. খলিলুর বলেন, “আরাকানে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তাতে এই মুহূর্তে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়। তবে আমরা প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছি। আরাকানে শান্তি ফিরিয়ে আনতে এবং একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

তিনি জানান, “আমরা সব দরজা খোলা রেখেছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের চেষ্টা করছি। সকল দেশ সম্মিলিতভাবে এগিয়ে এলে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজতর হবে।”

মিয়ানমার জান্তা সরকারের পক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই করে প্রত্যাবাসনের সম্ভাবনার বিষয়ে ড. খলিলুর বলেন, “এটি একটি সময়োপযোগী পদক্ষেপ এবং বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

এর আগে দুপুরে তিনি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান এবং রোহিঙ্গা মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের জানান, জাতিসংঘ আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ, স্বপ্ন ও প্রত্যাশা প্রকাশ করতে পারবে।

তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন যে, তারা যেন আগামী ঈদ নিজ দেশে উদযাপন করতে পারে। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশ বহু ধর্ম, জাতিগোষ্ঠী ও সংস্কৃতির দেশ। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে।”

উৎসব উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন ক্যাং (বৌদ্ধ বিহার) পরিদর্শনকালে ড. খলিলুরের সঙ্গে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

জনপ্রিয় সংবাদগুলো

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এ মুহূর্তে সম্ভব নয় : খলিলুর

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত